× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়ায়

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদী কাজে না জড়াতে পারে সেজন্য শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সাউথইস্ট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে বা সাময়িক লাভের প্রত্যাশায় জঙ্গিবাদী বা মৌলবাদী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে- সে ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভালো উপার্জন নয়। প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়াই এর লক্ষ্য।

গরীব ও মেধাবীরা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ব্যয়বহুল বিধায় দেশের গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে এদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, মনের বাতায়ন উন্মুক্ত রেখে বৃহত্তর মানবতার কল্যাণ করতে পারে তার পাঠ দিতে হবে।

শিক্ষা বাণিজ্যের সমালোচনা করে আব্দুল হামিদ বলেন, “বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভব কোনোমতেই ব্যবসায়িক সুবিধা লাভের উদ্দেশ্যে হয়নি। তবুও কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যের অভিযোগ পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যা কোনোভাবে কাম্য নয়।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, “মনে রাখতে হবে আমাদের এ ভূ-ভাগ হাজার বছরের ঐতিহ্যে লালিত সমৃদ্ধ জনপদ। এ জনপদ সমৃদ্ধ হয়েছে নানা জাতি, ধর্ম, বর্ণের মানুষের বর্ণাঢ্য সংস্কৃতিতে। জাতিতে-জাতিতে সম্প্রীতি ও সহাবস্থান তাই আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ।

বিশ্ববিদ্যালগুলোকে প্রকৃত জ্ঞান চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমার বিশ্বাস দেশের বিশ্ববিদ্যালয়গুলো দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ অঙ্গনকে জ্ঞান চর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করবে।

সমাবর্তনে পাঁচ হাজার ২৯২ জনকে সনদ দেওয়া হয়। শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দুইজনকে দেওয়া হয় স্বর্ণপদক। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান


এ ক্যটাগরির আরো খবর..