× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

সকাল ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
ভাইরাসে আক্রান্ত বিএনপি

সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ শিক্ষার্থীদের দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন ( সুবিধা)  পাবে তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

আজ শুক্রবার(২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

তবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শীঘ্রই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য শনিবার (২৭ নভেম্বর ২০২১) বিআরটিএ’তে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতা ও সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদের আশা করে বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..