× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

শিক্ষার্থীদের ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে পারদর্শী করে তুলতে বিশ্ববিদ্যালয় সমূহে -আইসিটি প্রতিমন্ত্রী

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

আধুনিক বিশ্বে দ্রুত পরিবর্তনের প্রধান হাতিয়ার হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি বা আধুনিক প্রযুক্তি উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন পরিবর্তিত টেকনোলজি সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারলে জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়তে হবে।

তাই আধুনিক ও পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এখনোই ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার সকলে সম্মিলিতভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে
প্রতিমন্ত্রী আজ আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও তথ্যপ্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের জাপানসহ বিভিন্ন দেশের আইটি শিল্পের জন্য কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কোর্স – কারিকুলাম তৈরী বিষয়ক এক কর্মশালার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ,প্রোভিসি, ফ্যাকাল্টি মেম্বার, বিভাগীয় প্রধান, আইটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ,ঢাকাস্থ জাপান দূতাবাসের মন্ত্রি হিরোইকি ইয়ামায়া, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের ঢাকাস্থ প্রতিনিধি ইউজি অ্যানদো বক্তৃতা করেন।

পলক বলেন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে উপনীত । আগামী দিনের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হবে ফ্রন্টিয়ার টেকনোলজি উল্লেখ করে তিনি বলেন জ্ঞান এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কে এগিয়ে নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন জাপান বিশ্বের অন্যতম উদ্ভাবনীয় আইটি শিল্পসমৃদ্ধ দেশ ।পৃথিবীর বিভিন্ন দেশের বিপুল সংখ্যক আইটি পেশাদার জাপানে কাজ করছে। প্রতিবছর জাপানে ২‌ লক্ষ আইটি পেশাদার জনবল প্রয়োজন হয় ।কিন্তু জাপানের জনসংখ্যা বিপুল সংকট রয়েছে। অপরদিকে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করছে ।

তাই এই সুবিধাকে কাজে লাগাতে জাপানসহ বিভিন্ন দেশের আইটি শিল্পের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  ইন্টারনেট অফ থিংস ,রোবটিক্স, ইমার্জিং ও ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে পারদর্শী করে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোর্স কারিকুলাম তৈরী করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এ ব্যাপারে সরকার সর্বাত্তক সহযোগিতা করবে।


এ ক্যটাগরির আরো খবর..