× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগীতা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে এই প্রথম আজ শনিবার বেলা ১১টার সময় ডুমাইন রামলাল বিদ্যালয় চত্বরে দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে, সততা সংঘের আয়োজনে স্কুলের সভাপতি মোঃ মহসীন আলী বিশ্বাসের সভাপত্বিতে এবং শিক্ষক রুমা নাসরিনের সঞ্চালনায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগীতা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগীতার বিষয় হলো-মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর অবদান, মাদকের বিরুদ্ধে রুখে দাড়ান, দেশের যুব সমাজকে বাচাঁন,সন্তানের মাদকাসক্তর উদাসীনতার জন্য পিতামাতা দায়ী (বিতর্ক) মা. মাটি ও দেশেরগান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম)। এ ছাড়া আরও বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্যা , সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন ,স্কুলের কো-অপ্ট- সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মাদ (কালশু), স্কুলের অভিভাবক সদস্য এ,এস,এম সায়েম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক (লিয়া), সাবেক সভাপতি শ্যামলেন্দু, অমলকৃষ্ণ মল্লিক,বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ বাবুল হোসেন, আঃ কুদ্দুস মোল্যা (শিক্ষক অবঃ) , ইউ.পি. সদস্য মোঃ আজিজুর রহমান, অভিভাবক সদস্য মোঃ সেলিম সেখ, মোঃ এনামূল হোসেন প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন এম তোফায়েল আহম্মেদ সহ আরো অনেকে।

প্রধান অতিথি (চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ) নিজের ও স্কুলের অর্থায়নে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরার জন্য সফ্টয়ার মেশিন প্রদান করেন। সবশেষে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল ও অন্যান্য অতিথি সহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..