× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক দিবস ২০১৬

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃরোজ বুধবার ২রা মার্চ মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যায়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং ও পি.টি.এ কমিটির সমন্ময়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পি.টি.এ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু) সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের এস.এম সি, র সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) পি.টি.এ কমিটির সদস্য মৃধা মোঃ নাজিরুল ইসলাম (নান্নু)

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আরাফাত হোসেন, মোঃ আশিকুর রহমান, ফারজানা আনজু (এ্যানি),পূজা সরকার, অলোক বিশ্বাস এবং অভিভাবক বৃন্দের মধো বক্তব্য রাখেন মোঃ এহিয়া হুসাইন, সঞ্জিত সরকার, নাছরিন নাহার, মোঃ রইজ শেখ, মোঃ আমির আলী শিকদার এছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ছয়শত অভিভাবকের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে মাতা পিতার করনীয় বিষয় সর্ম্পকে গঠন মূলক বক্তব্য পেশ করেন।

সবশেষে পি.টি.এ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু) সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, ও অভিভাবকের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীর সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তার গঠন মূলক বক্তব্য পেশ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কো-অপ্ট সদস্য মোঃ রোকন মিয়া সহ এস.এম.সির সদস্য বৃন্দ ও পি.টি.এ কমিটির সহ- সভাপতি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) সহ আরো সদস্য বৃন্দ সদস্য বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ হালিম বিশ্বাস ও সুজন বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..