× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে ১৫ শিক্ষক হাসপাতালে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে ১৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, রোববার সকাল থেকে আমরণ অনশন শুরু করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার রাতে আরটিভি অনলাইনকে জানান, আমরা এখনো সরকারের পক্ষ থেকে সাড়া পাইনি। অনশনের কারণে ১৫ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে আবার চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন।

তিনি বলেন, দুই দিন ধরে খাওয়া-দাওয়া না করার কারণে সবাই প্রচণ্ড রকমের দুর্বল হয়ে পড়েছেন। অনেকে জ্বর-কাশিজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে মহিলারা একটু বেশি দুর্বল হয়ে গেছেন।

গেলো ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। রোববার সকাল ১০টা থেকে তারা আমরণ অনশন শুরু করেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, বিভিন্ন স্তরে বর্তমানে দেশে ৭ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান ১ লাখের অধিক শিক্ষক-কর্মচারী ২০ লাখের অধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত। এ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে শিক্ষাদান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..