× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গোপালগঞ্জের রামশীল কলেজের সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

আগৈলঝাড়া(বরিশাল) থেকে অনিমেষ কর ॥ বরিশালের আগৈলঝাড়ার আহুতি বাট্টা গ্রামের রজত লাল হালদার রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা চলমান রয়েছে। সম্প্রতি ওই কলেজ শিক্ষকের বিরুব্ধে আহুতি বাট্টগ্রামে এক ছাত্রীকে খাবারে সাথে নেশাজাতীয়দ্রব্য খাইয়ে অচেতন করে আবারও ধর্ষন চেস্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই শিক্ষককে স্থানীয়রা জুতা পেটা করে এক মাসের জন্য সমাজ থেকে আলাধা করে এক ঘড়ে করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া উপজেলার আহুতি বাট্টা গ্রামের সুধীর রঞ্জন হালদারের ছেলে কোটালীপাড়া রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক রজত লাল হালদার সম্প্রতি (কয়েকদিন পূর্বে) সিঙ্গারার সাথে চেতনা নাসক ঔষধ খাইয়ে একই বাড়ির এক স্কুল ছাত্রীকে অচেতন করে ধর্ষনের চেস্টা করে। এঘটনায় গত ৯ জুলাই স্থানীয়রা তাকে (শিক্ষক রজতকে) জুতাপেটা করে এক মাসের জন্য সমাজ থেকে আলাধা করে এক ঘড়ে করে রাখে।

ভুক্তভোগীদের অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রজত আমার মেয়েকে কু- প্রস্তাবদেয় তাতে সে রাজি নাহলে ঘটনার দিন সন্ধ্যায় সিঙ্গারার সাথে চেতনা নাসক ঔষধ খাইয়ে মেয়েদের অজ্ঞান করে ইজ্জত নস্ট করার চেস্টা করে। সে অনেক মেয়ের ইজ্জত নস্ট করেছে, তার আত্যাচারে অতিষ্ট হয়ে এলাকার দুইটি মেয়ে এদেশ থেকে ভারতে চলে গেছে, আমরা তার বিচার চাই। এর আগে রজত লাল হালদার এক স্কুল ছাত্রীকে জোর পুর্বক ধর্ষন করে এঘটনায় তার বিরুব্ধে বরিশাল নারী শিশু আদালতে একটি ধর্ষনের মামলা বিচারাধীন রয়েছে। এছারা ও শিক্ষক রজত লাল হালদার একজন মাদকাসক্ত।

নাম প্রকাশ না করার সর্থে স্থানীয় কয়েকজনে সাংবাদিকরে জানান, রজত একজন নারী লোভী ও মাদক সেবনকারি সে প্রতিনিয়ত মাদক সেবন করে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।

তারা আরো বলেন, যার হাতে নারীদের নিরাপত্তা নেই সে কি ভাবে একটি মহিলা কলেজের শিক্ষকয়তা করেন। তার বিরুদ্ধে ধর্ষনের গুরুতর অভিযোগ থাকার পরেও কি ভাবে কলেজ শিক্ষক হিসেবে বহাল থাকে।

এব্যাপারে রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা বলেন, শিক্ষক রজতের বিরুব্ধে নানা অনৈতিক কর্মকান্ডের কথা শুনেছি সে একজন চরিত্রহীন লোক তার বিরুদ্ধে ধর্ষনের মতো মামলা রয়েছে আদালতে। তার (রজতের) জন্য রামশীল কজেটি কলঙ্কীত লজ্জায় মুখ দেখাতে পারছিনা, বিষয় গুলি তদন্তকরে তার বিরুব্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, রজত লাল হালদারের বিরুব্ধে একটি ধর্ষনের মামলা রয়েছে। আগৈলঝাড়া থানা এফআইআর নং ৪, ধারা -৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। যাহা বর্তমানে বরিশাল আদালতে বিচারাধীন রয়েছে।

এব্যপারে অভিযুক্ত রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক রজত লাল হালদার সাংবাদিকদের জানান, আমি মেয়েদের সিঙ্গারা খায়েছি তারা অজ্ঞানও হয়েছে এটাসত্য। কিন্তু আমি তাদের ইজ্জত নস্ট করার চেস্টা করিনাই। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা বরিশাল আদালতে চলমান রয়েছে এটাও সত্য।


এ ক্যটাগরির আরো খবর..