শাড়ি কেনাই সার, কেন হারলাম জানি না: মুনমুন সেন

বৃহস্পতিবার হেরে যাওয়ার খবর জানতে পেরেই মুনমুনের প্রতিক্রিয়া, এ রাজ্যে তৃনমূল কংগ্রেসের ৩৮-৪০ আসন পাওয়ার কথা ছিল। কিন্তু কেন এমনটা হল তা তিনি বুঝতে পারছেন না।

আসানসোলে পঁয়ষট্টি হাজার ভোটে জিতেছেন বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে জেতার আশায় ছাই পড়েছে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেনের।

“আমি বুঝতে পারলাম না কেন আমরা হারলাম, আপনি(সাংবাদিক) বলতে পারেন কেন আমরা হারলাম?”

২৯ এপ্রিল তাঁর কেন্দ্রে ভোট মিটে যাওয়ার পর থেকে শহরের শাড়ির দোকান চষে ফেলেছিলেন তিনি। নতুন কেনা শাড়ির মধ্যে থেকে বৃহস্পতিবার বিশেষ দিনের জন্য আলাদা করে কয়েকটি শাড়ি বেছেও রেখেছিলেন। সকাল সকাল তার মধ্যে থেকে একটি পরেই ফল ঘোষণা শোনার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। বেলা বাড়লে তিনিই জয়ী হয়েছেন নিশ্চিত হলে অন্য একটি শাড়ি পরবেন বলেও মনস্থির করেছিলেন।

সেই পরিকল্পনা বিস্তারিত জানিয়ে সুচিত্রা কন্যা বলেছিলেন, “শাড়ি আমার খুব পছন্দের। সকলেই বলছে আমি জিতব। তবে আমি জানি না। যেমন ভেবে রেখেছি, তেমন ভাবেই শাড়িগুলো পরার সুযোগ পাব আশা করি।”

কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা গেল শাড়ি কেনাই সার। জেতার আশা মাটি হল মুনমুনের।

এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মুনমুনকে বলতে শোনা যায়, “আমি খুব দুঃখিত। গণনা সঠিক হয় নি।”

হিন্দি ভাষায় বলতে শোনা যায় সুচিত্রা তনয়াকে। চেহারায় স্পষ্ট ছিল হতাশার ছাপ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।