শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে আরও একটি বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে আরও একটি বোমা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটির ওজন ২৫০ কেজি। এ নিয়ে নির্মাণাধীন এই টার্মিনাল থেকে মোট ৫টি একই ওজনের বোমা পাওয়া গেল।

বুধবার ৩০ ডিসেম্বর বোমাটি উদ্ধার করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, এখানে আরও বোমা আছে।  বেশ কয়েকবার এলাকাটি স্ক্যান করা হয়, কিন্তু শনাক্ত করা যায়নি। মাটির বেশি গভীরে থাকায় স্ক্যানারে ধরা পড়ছে না।

গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চালানোর সময় সিলিন্ডার সদৃশ ২৫০ কেজি ওজনের প্রথম একটি বোমা উদ্ধার করা হয়েছিল।  এরপর ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরও তিনটি একই রকমের বোমা উদ্ধার হয়।  পরে সেগুলো টাঙ্গাইলের মধুপুর বনের রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, উদ্ধার হওয়া বোমা দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।