× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমানবন্দরে কর্মরত সকল সংস্থার কর্মীদের যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে বিমানবন্দরের নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপোস করা চলবে না। নিরাপত্তা বিঘ্নকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসানের পরিচালনায় অগ্নিনির্বাপণ মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব, আনসার, স্বাস্থ্য বিভাগ, কুর্মিটোলা হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সনদ প্রাপ্তির লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়াটি আয়োজন করা হলেও এর অভিজ্ঞতা সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। সত্যিকার দুর্ঘটনার সময় তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও বিমান দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আগের থেকে অনেক উন্নত ও আধুনিক। তিনি বলেন, এটি দেশের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরের মাধ্যমেই দেশের সিংহভাগ মানুষ ভ্রমণ করেন। যাত্রীসেবার উন্নয়নে তৃতীয় টার্মিনালের কাজ চলমান আছে, যা এখন দৃশ্যমান। নান্দনিক সৌন্দর্যের তৃতীয় টার্মিনালে অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। দেশি-বিদেশি যাত্রীগণ এই টার্মিনালের মাধ্যমে ভ্রমণকালে পাবেন আন্তর্জাতিক মানের সেবা।

উল্লেখ্য, বিমানবন্দরে যদি কোন বিমানে আগুন লাগে, তখন কীভাবে, কখন, কে, কী পদক্ষেপ নেবে; সেই মহড়া করা হয়েছে । কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে আগুন লাগলে কীভাবে তা মোকাবেলা করা হবে, সেজন্য প্রতি দুই বছর পর পর মহড়ার বিধান করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমাবন্দরগুলোতে নিয়মিত এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, সহকারি বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..