× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

শালিখায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ- মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ওবায়দুর শিকদার (৩২ ) নামে ডাকাত নিহত হয়েছে। সে শালিখা বুনাগাতি ইউনিয়নের হ্টাবাড়িয়া গ্রামের মেজবা উদ্দিনের ছেলে ।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় এসআইসহ পুলিশের ৫ সদস্য আহত হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, বুধবার দিবাগত রাত ১-৪৫ মিনিটের দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা পিছু হোটলে এলাকাবাসির সহায়তায় রক্তাক্ত অবস্থায় ডাকাতকে উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলি বিনিময় কালে পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..