শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৫০৫ বোতল উইনসেরেক্স সিরাপ এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) পৃথক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা,রুদ্রপুর,পুটখালী ও গোগা বিওপি এলাকা থেকে এ চালান আটক করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা,রুদ্রপুর,পুটখালী ও গেগা বিওপি এলাকায় টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০৫ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫৫৫ বোতল।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”
এ ক্যটাগরির আরো খবর..