বেনাপোল প্রতিনিধি
বংলাদেশ মহিলা আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার উদ্যেগে মঙ্গলবার বেলা ১২ টার সময় বেনাপোল পৌরসভা কনফারেন্সরুমে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আমেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন,সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুল মান্নান মিন্নু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়েশা খাতুন, যুগ্ম সম্পাদক রিজিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, দপ্তর সম্পাদক রুবিনা খাতুন বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শারমিন সুলতানা প্রমুখ।
শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথী আশরাফুল আলম লিটন বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার হাতকে শক্তিশালী এবং শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগকে শক্তি শালী করতে আমাদের মহিলাদের দলের জন্য সম্মানিত স্থানে বসাতে হবে। নারী- পুরুষ দেশ ও জাতীর জন্য একসাথে মিলে কাজ করে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি শার্শা উপজেলা মহিলা আওয়ামীগের নেতৃবৃন্দকে দল ও দেশের জন্য সকল প্রকার চাপকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানান।
মো: আনিছুর রহমান
বেনাপোল যশোর



