শরিফুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ॥ শার্শা উপজেলা প্রসাশনের উদ্যোগে সোমবার বিকাল সাড়ে ৩ টায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মজ্ঞু , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেহা ফেরদৌস,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, উলাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল পোর্ট থানার ওসি ( তদন্ত) ফিরোজ আহম্মেদ, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দু।



