স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে থেকে ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ।
বুধবার (২৫আগষ্ট) রাতে শার্শার সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন পাঁচভুলাট সাকিনস্থ খলসীবাজার টু গোগা গামী রাস্তার নতুনহাট বটতলা (ধেরেখালী) পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
গ্রেফতারকৃত হলেন,বেনাপোল পোটথানাধীন পুটখালী গ্রামের হাসান মন্ডল (২৮), পিতা- আবুল বাশার, জলিল মোড়ল (৩৫), পিতামৃত- হাসেম আলী মোড়ল, (৩) সাত্তার আলী বিশ্বাস (৩৭), পিতামৃত- গোলাম হোসেন, (৪) চিন্টু হোসেন (৩০), পিতা- জামাল উদ্দি
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০,০০০/= (দুই লক্ষ দশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে জানান এ কর্মকর্তা।


