× Banner
সর্বশেষ
নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

বেনাপোল প্রতিনিধি

শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
sharsha

যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রী বাসের সাইট দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..