× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিলা নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

মোঃ রাসেল ইসলাম,জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় সোমবার সকালে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছে। নিহত মহিলা ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের শরীফুলের স্ত্রী।

শার্শার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই লুৎফর রহমান ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার সময় ফাতেমা তার স্বামী শরীফুলের সাথে মোটরসাইকেলে চড়ে শার্শা উপজেলার নিজামপুর এলাকায় কবিরাজের বাড়ি যাচ্ছিলেন।

পথিমধ্যে কেরালখালী গ্রামের মজিদের বাড়ির পাশে পৌছালে বিপরীত দিক থেকে শার্শার হাসান ব্রিকস্ এর একটি ইটবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ফাতেমা রাস্তার উপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..