× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ঝিনাইদহে মায়ের হাতে দুই শিশু সন্তান হত্যার অভিযোগ ॥ লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২০
মায়ের হাতে দুই শিশু সন্তান হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের একটি পুকুর থেকে রোববার দুপুরে সাফিয়া খাতুন (৬) ও মাহিদ হোসেন (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে পানিতে চুবিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পুলিশ নিহত দুই সন্তানের মা মনিরাকে গ্রেফতার করেছে। সাফিয়া ও মাহিদ বানিয়াকান্দর গ্রামের কৃষক নজরুল ইসলাম ও মনিরা খাতুন দম্পতির সন্তান।

স্থানীয় ইউপি মেম্বর সুজন গনমাধ্যমকে জানান, রোববার সকালে সাফিয়া ও মাহিদকে নিয়ে গোসল করতে যায় তার মা মনিরা খাতুন (৪০)। বাড়ি ফিরে মনিরা প্রতিবেশি রাবেয়া খাতুন নামে এক মহিলাকে জানায় তার দুই সন্তানকে সে পুকুরে রেখে এসেছে। মনিরার অসংলগ্ন কথাবর্তার পর রাবেয়া খাতুনসহ লোকজন পুকুরে কাদায় পুতে রাখা অবস্থায় দুই ভাই বোনের মৃতদের উদ্ধার করে।

গ্রামবাসির অভিযোগ মনিরা খাতুনের মানসিক সমস্যার পাশাপাশি সে বদরাগি মহিলা হিসেবে এলাকায় পরিচিত। দুই বছর আগে সে তার এক সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ করেন সুজন মেম্বর।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার এসআই সাখওয়াত হোসেন জানান, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার মা দুই সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এসআই সাখওয়াত আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা খাতুনকে আটক করা হয়েছে।

উল্ল্যেখ শনিবার ঝিনাইদহের মহেশপুরের বাকোসপোতা গ্রামে ৫ বছরের শিশু পুত্র রাব্বি হাসান রিফাতকে গলা টিপে শ^াসরোধ করে হত্যার পর মা রিফা খাতুন (২৬) গলায় রশি দিয়ে আতœহত্যা করে। এ ঘটনার একদিন পর ঝিনাইদহ সদর থানায় দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনা ঘটলো।


এ ক্যটাগরির আরো খবর..