× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

শার্শায় জেবিসিইএ মেধাবী পুরস্কার-২০১৮ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল  : “সয়াবিনযুক্ত পুষ্টিকর মিডডে মিল খাও, স্বাস্থ্যবান হও এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো” এই স্লোগানকে সামনে রেখে জাপান-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন ( জেবিসিইএ) কর্তৃক শার্শার যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেবিসিইএ মেধাবী পুরষ্কার, ২০১৮’ প্রদান করা হয়েছে।

জেবিসিইএ সংস্থার চেয়ারপার্সন মিসেস তোমোকো মাস্মোতো, জেবিসিইএ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মিসেস সাতোমি টয়োডা ও নাহোকো সাতো বিশেষ অতিথি হিসাবে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন জেবিসিইএ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আনিছুর রহমান। বিশেষ  অতিথি হিসাবে বক্তব্য প্রদান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং জাতীয় প্রতিবন্ধি ফোরাম ঢাকা এর সদস্য, জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয়, দেউলি ঝিকরগাছা-এর পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবেস রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গির আলম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ এনামূল হক, যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ শাহজাহান, শার্শা থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন, স্কুলমিল পরিচালনা কমিটির সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ মহালউদ্দিন, বজলুর রহমান, মমতাজ বেগম, শিউলি খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহিনা খাতুন ও মহাদেব বসু প্রোগাম ম্যানেজার জেবিসিইএ বাংলাদেশ, ¯স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, ্এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যদুনাথপুর স্কুলের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কোহিনুর বেগম, শাহিনা খাতুন, অভিভাবকগণ এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রী।

স্কুলের সহকারী শিক্ষীকা পারমিতা মজুমদারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিগত ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৩ জন কৃতী শিক্ষার্থীকে একটি করে উন্নতমানের স্কুলব্যাগ, ১২টি খাতা, স্কুল ডায়েরী, জ্যামিতি বস্ক, সার্পনার, কাটার, পেন্সিলবস্কসহ শিক্ষা সহায়ক সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়। পাশাপাশি ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অত্র বিদ্যালয় হতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ রজনী আক্তারকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে সকলের জন্য স্কুল হতে রান্না করা সয়াবিনযুক্ত পুষ্টিকর হটমিল বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেবিসিইএ বাংলাদেশ এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিগত ৪ বছর যাবৎ  স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে সারাবছর সয়াবিনযুক্ত পুষ্টিকর স্কুল লাঞ্চ বিতরণ করা হয়। স্থানীয় জনগণের অংশ গ্রহণের ফলে অত্র বিদ্যালয়ে পরিচালিত মিড ডে মিল কর্মসূচীটি প্রায় টেকসই পর্যায়ে উন্নীত হয়েছে। স্কুল লাঞ্চ এর খরচের প্রায় ৭০% টাকা স্থানীয়ভাবে যোগাড় হচ্ছে এবং খুব তাড়াতাড়ি খরচের শতভাগ টাকা স্থানীয়ভাবে আদায় হবে হবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান নিশ্চিত করেছেন। অত্র বিদ্যালয়ে পরিচালিত মিড ডে মিল কর্মসূচীটি বাংলাদেশের গ্রামঞ্চলে একটি মডেল হিসাবে আত্ম প্রকাশ করতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..