শার্শা’য় ছাত্রলীগনেতা বিপ্লব হত্যা’র মদদদাতা ও খুনিদের বাাঁচাতে প্রভাবশালী কতিপয় ব্যাক্তির সংবাদ সম্মেলন,শার্শা’র জনগন বিশ্মিত!

বেনাপোল থেকে ঃ- শার্শায় মেধাবী ছাত্র বিপ্লব হত্যকান্ডের মদদ দাতা ও খুনিদের বাচানোর চেষ্টায় প্রভাবশালী গ্রুপের কতিপয় ব্যাক্তি বেনাপোলে একটি সংবাদ সম্মেলন করেছে। এ ঘটনায় বিস্মিত হয়েছে শার্শা’র আপামর জনসাধারন।

বেনাপোলের হোয়াইট কালার ক্রিমিনালের নের্তৃত্বে কাশিম নগর কুটিরখ্যাত একটি অফিসের মধ্যে আজ সোমবার দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সমেলনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারন সম্পাদক নুরুজ্জামান,ভ্্াইস চেয়ারম্যান মেহেদি হাসান,চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল, আব্দুর রশীদ,হাদিউজ্জামান,হোসেনআলী,ফকাল্টু মুকুল,নাসির উদ্দিন প্রমূখ। বিপ্লব হত্যার ২ দিনের মাথায় মদদ দাতা ও খুনিদের পক্ষে সাফাই গাওয়ার অপপ্রায়সে সংবাদ সম্মেলনের সমালোচনা করেছে নিহতের পরিবার ও সতীর্থরা। মদদ দাতা খুনিদের বাঁচাতে এ ধরনের সংবাদ সম্মেলন বলে মনে করেন তারা। প্রভাবশালী গ্রুপের বাহিনী প্রধান আয়নাল হকের প্রকাশ্য ঘোষনায় তার বাহিনীর ক্যাডার আদম ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান সহ ২০/৩০ জনের একটি দল। গত ১১ ফেব্রুয়ারী শনিবার রাত ৯ টার দিকে নাভারন ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র বিপ্লবকে নৃশংষভাবে হত্যা করে, খুনিরা সদর্পে চলে যায়। হত্যার ঘটনায় নিহতের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ঐ রাতেই ১৪ জনকে এযহারভুক্ত আসামী ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা মামলা দায়ের করে।

এযহার ভুক্ত ছাড়াও কিলিং মিশনে অংশ নেয়া আ্রও কয়েকজনের মধ্যে বোরহানের ছেলে জসিম,মোস্তাকের ছেলে বাপ্পী,খোরশেদের ছেলে রাশেদ, মৃত ইয়ার উদ্দিনের ছেলে সোহেল,সলেমানের ছেলে শরীফ,কামালের ছেলে আব্দুল্লাহ,সিরাজুলের ছেলে আশা প্রমূখ। এ ছাড়া আরও কয়েকজন এ হত্যা মিশনে ছিলো বলে জানা যায় এদিকে বিপ্লব হত্যা ঘটনায় নাভারন ডিগ্রিী কলেজের ছাত্ররা বিক্ষাভ মিছিল করেছে তাছাড়াও শার্শা উপজেলা আওয়ামীলীগ,যুবলীল ও ছাত্রলীগের নের্তৃত্বে শার্শার নাভারনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। হত্যার মদদ দাতা বাহিনী প্রধান আয়নাল ও খুনিদের গ্রেফতার করতে বিক্ষোভ অব্যহত রয়েছে শার্শার সর্বত্র। শার্শা’র সকল শ্রেনীর মানুষ যখন খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে ফুসে উঠেছে সে মুহুর্তে গা বাচাতে কতিপয় ব্যাক্তির এ ধরনের সংবাদ সম্মেলন শার্শার মানুষকে ভাবিয়ে তুলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।