× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

যশোরের শার্শায় করোনা আক্রান্তে একজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
শার্শায় করোনা আক্রান্তে মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ ভারত সীমান্তবর্তী এলাকা  যশোরের শার্শার রামচন্দ্রপুরে করোনায় আক্রান্ত হয়ে ইয়াকুব আলী(৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
ইয়াকুব উপজেলার গোগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে। পেশায় তিনি চাষী ছিলেন। তাল লাশ আজ দুপুরে সরকারী তত্বাবধানে দাফন করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার(১১ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যায়। উপজেলাতে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা গেলেন।
শার্শার গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, ইয়াকুব আলী হৃদরোগে শারীরীক ভাবে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে চিকিৎসার জন্য ঢাকায় যায়। এসময় সেখানে চিকিৎসক তার শরীরে করোনার উপসর্গ দেখে পরীক্ষা করাতে বলেন। এতে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বাড়িতে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুপ আলী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনা স্থলে যাবেন। পরে ইসলামী ফাউন্ডেশন নামে একটি সংস্থ্যার সহযোগীতায় সরকারী নিয়ন মেনে তার দাফন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..