শার্শায় একটি ওয়ান শুটার গান ও গুলিসহ আটক-২

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হামিদের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঝিকরগাছা থানার চান্দেরপুল গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়ানুর রহমান (২৫) ও
ঝিকরগাছা থানার রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি লোহার কার্টার ও একটি রামদা উদ্ধার করা হয়।
শার্শা থানার এসআই হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে  অস্ত্র আইনে মালমা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।