× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

শার্শায় বাসের ধাক্কায় গরু বহনকারী নসিমন চালকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃযশোরের শার্শার জামতলায় বাসের ধাক্কায় গরু বহনকারী নসিমন চালকের মৃত্যু হয়েছে। এসময় একজন গরু ব্যবসায়ী মারাতœক আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত টুটুল হোসেন (৩৮) ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গরু ব্যবসায়ী ঝিকরগাছার শফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করেছে ।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিক উদ্দিন বলেন, টুটুল নসিমনে গরু নিয়ে ঝিকরগাছা থেকে সাতমাইল পশুহাটে যাচ্ছিলেন। জামতলা বাজারে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস (যশোর-জ ১১-০১২৫) নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক টুটুল নিহত হয়। বাসের চালক ও তার সহকারি পালিয়েছে তবে বাসটি আটক করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..