× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

শার্শায় আওয়ামীলীগের সভাপতির মনোনায়নকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একাধিক বিদ্রোহী প্রার্থী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

মো: আনিছুর রহমান, বেনাপোল থেকে: শার্শা উপজেলায় দলীয় প্রার্থীকে চাপে রাখার জন্য বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামীলীগের ১০ টি ইউনিয়নে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী।

জানা যায়, শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক বকুল, বিএনপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতিয়ার রহমান। এ ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি হোসেন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ও সাহিদুর রহমান। এছাড়া সাধারন সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন।

২নং লক্ষণপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ শান্তি, বিএনপির ইউনিয়ন যুগ্ম সম্পাদক আহসান হাবিব খোকন, এ ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, আওয়ামীলীগ নেতা আত্তারুজ্জামান, গোলাম মোস্তফা, শামছুর রহমান। এছাড়া সাধারন সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন।

৩নং বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপির ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম শাহী, এ ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা হযরত আলী। এছাড়া সাধারন সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন।

৫নং পুটখালি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গাফফার সর্দার, বিএনপির ইউনিয়ন সাধারন সম্পাদক মফিজুর রহমান, জামায়াতের মাওলানা আব্দুল কাদের ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান। এছাড়া সাধারন সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন  মনোনয়ন পত্র জমা দেন।

৬নং গোগা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ, বিএনপির স্থানীয় বিএনপি নেতা সরোয়ার হোসেন, ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আসমা সুলতানা। এছাড়া সাধারন সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।

৭নং কায়বা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ টিংকু, বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রুহুল কুদ্দুস, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলু ও আলতাফ হোসেন। এছাড়া  সাধারন সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।

৮ নং বাগআচড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল ও বিএনপির উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন। এছাড়া সাধারন সদস্য পদে ৬২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন মনোনয়ন পত্র জমা দেন।

৯ নং উলাশি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আয়নাল হক, বিএনপির উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মনিরুল ইসলাম মনি, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুল আলম ও সাইদুজ্জামান। এছাড়া সাধারন সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।

১০ শার্শা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন, বিএনপির উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইফাজউল্লা। এছাড়া সাধারন সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।

১১ নিজামপুর আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সেলিম রেজা, বিএনপির ইউনিয়র বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রউফ মন্টু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শরিফুল ইসলাম, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম, নাসির উদ্দিন ও মহাসীন আলী। এছাড়া সাধারন সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন  মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ নুরুজ্জামান বলেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১৯ মে। নির্বাচন থেকে সরে আসার জন্য বিদ্রোহী প্রার্থীদের সাথে আলাপ আলোচনা চলছে। এরপরও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জান মধু বলেন, ৪ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নে বিএনপির একক প্রার্থী রয়েছে। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কমকর্তা কামরুজ্জামান জানান, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৪ জুন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শার্শা উপজেলার নিজামপুর, পুটখালি, লক্ষনপুর ইউনিয়ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায় বিভিন্ন চা পান দোকানে নির্বাচন নিয়ে আলাপ আলোচনায় রয়েছে এলাকার সাধারন মানুষ। তাদের আলোচনায় একই কথায় ঘুরে ফিরে আসছে আওয়ামীলীগের এশাধিক প্রার্থী থাকায় নিজেদের ভিতর কোন্দল বাড়ছে। যা পরবর্তীতে ভয়ানক সংঘর্ষে রুপ নিতে পারে।

বাহাদুরপুর ইউনিয়নের চেয়রম্যান মিজানুর রহমান জানান, এলাকায় রাজনৈতীক ভাবে আওয়ামীলীগের দুটি গ্রুপ থাকায় এখানে তার ইউনিয়নে এলকার চিহিৃত সন্ত্রাসী আওয়ামীলীগের সমর্থক মফিজুর রহমান প্রার্থী হওয়ায় সে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রিতিমত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে অভিযোগ তুলেছে।

অপরদিকে নিজামপুর ইউনয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীক এর প্রার্থী সেলিম রেজা বিপুল জানায় আমি দল থেকে মনোনায়ন পেয়েছি। কিন্তু এখানে গ্রুপিং থাকায় আওয়ামীলীগের আরো ৩/৪  জন কর্মী নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসাবে। যদিও স্বতন্ত্র হিসাবে তারা প্রার্থী হয়েছেন কিন্তু ভোট চাচ্ছে দলীয় ব্যানারে। জনগনকে বুঝাচ্ছে আমরা ঢাকা থেকে মনোনায়ন না পেলে ও উপজেলা থেকে মনোনায়ন পেয়েছি। ঠিক একই ধরনের অভিযোগ পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: গফফারের।

সবচেয়ে সংকিত এলাকার দলীয় নেতা কর্মীরা। তারা কাকে ছেড়ে কার নির্বাচন করবে সিদ্ধান্ত হীনতায় ভুগছে। এবং সবচেয়ে বেশী আশঙ্কা করছে সংঘর্ষের।


এ ক্যটাগরির আরো খবর..