× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ বাবর আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।

সোমবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে শার্শার কন্যাদাহ গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। বাবর আলী শার্শা উপজেলার  কন্যাদাহ গ্রামের দুখু’র ছেলে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান  জানান, গোপন সংবাদ আসে শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে কয়েকজন একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবর নামে এক যুবককে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়।

তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..