× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শার্শায় অস্ত্রসহ মাদক বিক্রেতা গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্রসহ আব্দুর রহমান বাপ্পী (৩৫)  নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) দুপুরে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নালের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বাপ্পী সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে সীমান্ত এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছেন। এর আগেও কয়েকবার মাদকসহ তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..