শার্শার ২২১বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ ৪ জন আটক   

শার্শার ২২১বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ ৪ জন আটক   
 আঃজলিল(যশোর-জেলা)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায়  বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন কায়বা ইউনিয়ন এর রাড়ীপুকুর পাকারাস্তা সড়কের উপর থেকে ২২১বোতল ভারতীয় ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ ৪জন আটক।
ইংরেজি ৩১/১২/২০ তাং বৃহস্পতিবার সকালের সময় কায়বা রাড়িপুকুর পাকারাস্তার সড়কের উপর থেকে প্রাইভেট কার থামিয়ে গাড়িতে থাকা ২২১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৪ জন যুবককে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রো।
আটককৃত আসামি হলেন১।শাওন আহম্মদ(৩২) পিতা রফিক উদ্দিন আহম্মদ ২। সবুজ কর্মকার(৩০) পিতা শান্তি কর্মকার ৩।সুমন চন্দ্র দাস(২৫) পিতা নিখিল চন্দ্র দাস সর্ব সাং ৪ নং ওয়ার্ড ভাঙ্গা ৪। মোঃ তপু(৩০) পিতা মৃত বাশার মুন্সি সাং নূরপুর সর্ব থানা ভাঙ্গা জেলা ফরিদপুর
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে ভিত্তিতে তাদেরকে ভারতীয় ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয়।
তবে আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানার অধিনে কোর্ট হাজতে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।