শার্শার রুদ্রপুরে ১০পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক

শার্শার রুদ্রপুরে ১০পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় যশোরের পুটখালী সীমান্তের রুদ্রপুর থেকে ১ কেজি ২৩৩ গ্রাম ওজনের  ১০ পিস স্বর্ণেরবারসহ শাকিব হোসেস(১৮)  নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারী শাকিব শার্শার গোগা গ্রামের কামাল হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
যশোর ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্ণেল মো: তানভির আহম্মেদ জানায়,তাদের কাছে গোঁপন সংবাদ আসে শার্শা সীমান্ত পথে  স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে পরে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন পাচারকারী কৃষকের ছদ্দবেশে সীমান্ত এলাকায় প্রবেশের চেষ্টাকালে ধাওয়া করে তাকে ধরা করা। পরে সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আটক স্বর্ণের বাজার মুল্য ৯০  লাখ টাকা।  স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।