× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শার নিজামপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বিএনপি'র বিশাল জনসভা

 জুলাই-আগষ্ট/২০২৪এর গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি’র কর্মপরিক্ল্পনা কেমন হওয়া উচিৎ,সে বিষয়ে আলোচনার জন্য যশোর জেলার শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার(২৩ নভেম্বর) বিকাল ৩ টায় ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নিজামপুর প্রাইমারী স্কুল মাঠে বিশাল জনসভার অনুষ্ঠানে মো.আব্দুস সালাম(নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটি’র সদস্য,শার্শা উপজেলা বিএনপি)’র সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শার গণমানুষের প্রিয় নেতা- প্রবীন রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু(আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি)। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নিজামপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-আবুল হাসান জহির(সিনিয়র যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি ও সভাপতি,নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুরুজ্জামান লিটন(সাবেক সহ-সভাপতি,যুবদল কেন্দ্রীয় কমিটি),মো.আশরাফুল আলম বাবু(সদস্য,শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি)।এ ছাড়াও উপস্থিত ছিলেন- মো.আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা), শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মো.শহিদুল ইসলাম শহীদ (যুগ্ম-আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা),মো.সহিদ আলী(সাধারণ সম্পাদক,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি,  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ,শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিশাল  সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে আ.লীগ সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর যে অমানুষিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছিল,আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সেই অপকর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই।


এ ক্যটাগরির আরো খবর..