× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

শার্শা প্রতিনিধি

শার্শার গোড়পাড়া জেনারেল হাসপাতালের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
জেনারেল হাসপাতালের উদ্বোধন

আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গোড়পাড়া জেনারেল হাসপাতালে নামে একটি অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ মে ) সকাল ১১ টার সময় উপজেলা গোড়পাড়া ইউনিয়নের গোড়পাড়া বাজারে অবস্থিত প্রফেসার মার্কেটে এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল মান্নানের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুল খালেক।
হাসপাতাল পরিচালক মফিজুর বলেন, সাধারণ মানুষের চিকিৎসা দেওয়াই আমার এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বিশিষ্ট ডাক্তার দ্বারা রোগীদের সেবা দেওয়া হবে। আধুনিক সব যন্ত্রপাতি যুক্ত করা হবে এই হাসপাতালে। রোগীদের সেবায় ২৪ ঘন্টা চালু থাকবে এই হাসপাতাল। পাশাপাশি কোন অনিয়ম থাকবে না তিনি জানান।
ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন,দক্ষিণ শার্শার মানুষ সঠিক সেবা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত। সেই সেবার চিন্তা করে আমরা এই প্রতিষ্ঠানটি দাড় করিয়েছি।
গোড়পাড়া জেনারেল হাসপাতালটি কম মূল্যে এই এলাকা বাসির স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন জয় করবে।এছাড়া আধুনিকায়ন ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য এই হাসপাতালটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।
এ সময় এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা ও সহকারী অধ্যাপক ধান্যখোলা ফাজিল মাদ্রাসার মাওলানা মিনানুর রহমান, এস এন গাতিপাড়া ডি এস দাখিল মাদ্রাসার শিক্ষক সামসুর রহমান, কন্দপপুর সরকারি প্রথ‍মিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক রফিকুল আলমসহ প্রতিষ্ঠানের পরিচালক,ডাক্তার, নার্স ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..