× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি 

শার্শার গোগা কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গোগা কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কবর জিয়ারত করতে গিয়ে স্থানীয় দুই ব্যক্তি প্রথমে এসব ককটেল দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, গোগা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক ও তার ভাই দুরুদ আলী তাদের পিতার কবর জিয়ারত করতে বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কবরের পাশে কাঠের গুড়া ভর্তি দুটি বালতি পড়ে থাকতে দেখেন। পরে একটি বালতি সরাতে গেলে এর ভেতর ককটেল সাদৃশ বস্তু তাদের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা শার্শা থানা পুলিশকে অবহিত করেন। এরপর শার্শা থানার এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে মোট ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে সেগুলো জব্দ তালিকা প্রণয়নপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং কারা রেখে গেছে-তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..