× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

শার্শা’র আয়নাল চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্য মূলক বক্তব্য’র প্রতিবাদে জনতার সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

বেনাপোল প্রতিনিধি : রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে একটি স্বার্থান্বেশী রাজনৈতিক মহল শার্শা’র উলাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হককে জড়িয়ে মঞ্চসহ বিভিন্ন সময়ে ক’রুচীপূর্ণ মিথ্যা ও বানোয়াটী বক্তব্য উপস্থাপন করায় প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উলাশী ইউনিয়নবাসী।

শনিবার বেলা ১১টার সময় শার্শা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে উলাশী ইউনিয়নের জনগণের পক্ষ্যে এক লিখিত বক্তব্য পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের মেম্বর মিলন হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে পরপর ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২টি নির্বাচনে তার ধারে কাছেও ভোট পায়নি অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা। তিনি কাবিখা, ভিজিডি, কর্মসৃজন এর কাজ গুলি এলাকার গন্যমান্য মানুষদের সাথে নিয়ে বাস্তবায়ন করায় অত্যান্ত সুনাম অর্জন করেছেন।

তিনি একজন প্রকৃত সমাজেসেবী হওয়ায় আবারো আগামী ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। যে কারণে এলাকার একটি স্বার্থান্বেশী রাজনৈতিক মহল তার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন সভা ও সমাবেশে চেয়ারম্যান আয়নাল হককে জড়িয়ে মিথ্যা অপবাদসহ কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে। যা থেকে বিরত থাকার জন্য তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আহবান জানিয়েছেন।

এ সময় উপস্থিত উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, চ্যানেল আই টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানসহ উলাশী ইউনিয়ন পরিষদের সকল মেম্বর ও ইউনিয়নবাসী।


এ ক্যটাগরির আরো খবর..