ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার ইউনিয়নের পূর্ব নবগ্রামে হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে শাড়ী বিতরণ । সমাজসেবক, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সৈয়দ আঃ আজিজ এর উদ্যেগে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, সৈয়দ মজিবর হোসেন, সাবেক ইউনিয়ন সদস্য শরীফ জাহিদুল ইসলাম, টিপু মৃধা, জশিম মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ আলমগীর হোসেন মিন্টু, সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি পারভেজ সরদার, শরীফ শাওন, তুহিন মৃধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এ সময় সৈয়দ আঃ আজিজ বলেন, আমাদের যেমন ঈদের সময় নতুন পোশাক পরে আনন্দ উপভোগ করি, তেমনি হিন্দু ধর্মাবলম্বিদের কাছে শারদীয় দূর্গা পূজা এরকম একটি অনুষ্ঠান। তাই তাদের পাশে থেকে সামান্য কিছু উপহার দিতে পেরে আমি আনন্দিত।


