× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার দু’জন সারথির মৃত্যুতে জেলা কমিটির শোক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

অসীম মোহন্ত, বগুড়া: শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার দু’জন সারথির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনের সকল সারথিবৃন্দ।

জানা যায়  সন্ধ্যা ৬ ঘঠিকায়, কিডনি রোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায় সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক, শীবগঞ্জ উপজেলা নিবাসী শ্রী যুক্ত গোবিন্দ সুত্রধর (২৩)। অন্য দিকে শহদী জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্ট্রোক করে মারা যায় আরেক সারথি, সংগঠনটির সাধারন সম্পাদক, কাহালু উপজেলা নিবাসী শ্রী যুক্ত বাবু পরিমল মোহন্ত (৪০)।

সংগঠনের দু’জন সারথির অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সকল সারথিবৃন্দ। সংগঠনের সভাপতি এক শোক বার্তায় জানান, দু’জন সারথির মৃত্যুতে আমারা বাকরুদ্ধ। তারা সংগঠনের সকল সামাজিক, মানবিক ও ধর্মীয় কাজে সবসময় অংশগ্রহন করত। এটা আমাদের জন্য অপুরনীয় ক্ষতি।তারপরেও আমাদের এ অপ্রিয় সত্যকে মেনে নিতে হবে।

সংগঠনের সকল সারথিবৃন্দ তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক প্রকাশ করেছেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি স্বপন চক্রবর্তী,সহ- সভাপতি সঞ্জয় কুমায় জয়, সহ-সভাপতি রবীন্দ্রনাথ সরকার, সংগঠনিক সম্পাদক সবুজ রায় প্রমুখ। সকল সারথিবৃন্দ পরিমল বাবুর বাসাতে যান, তারা বাসার সকল সদস্যদের খোজ খবর নেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..