× Banner
সর্বশেষ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী লক্ষ্মীপুরে কেউ দুর্নীতি করতে পারবে না, সে সুযোগ দেয়া হবে না – পানি সম্পদ মন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন – পানি সম্পদ মন্ত্রী ভাষা আন্দোলন থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ধারাবাহিক সংগ্রামের অংশ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন – পানি সম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং ছিলো। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে । দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং বহু ত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী আজ লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে বর্তমান সরকার। শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি করাসহ পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলার উন্নয়নকে প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি।

জলাবদ্ধতা লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। রামগতি, কমলনগরসহ নদী ভাঙনে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী খাল-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শীঘ্রই সারা দেশে খাল খনন ও পুনঃখনন শুরু হবে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..