ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চিত্রনায়ক শাকিব খানসহ ৪ জনকে রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণের অভিযোগে ডিএনসিসির এক ঠিকাদার, ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ।
মঙ্গলবার নিকেতন, বনশ্রী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ চারটি ভবনের মধ্যে চিত্রনায়ক শাকিব খানের বাড়িও রয়েছে। অভিযানের একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত নিকেতনের ‘ব্লক ই’ এর রোড ৬ এর ১ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন বাসার সামনে পরিবেশ দূষিত হচ্ছে এমন ইট-বালু দেখতে পান। পরে সঙ্গে সঙ্গে ডিএনসিসির গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেন। এসময় নির্মাণাধীন ১০ তলা ভবনটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে যায়। পরে জানা যায়, নির্মাণাধীন ঐ ১০ তলা ভবনটি শাকিব খানের মালিকানাধীন।
ডিএনসিসির মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গুলশান ১ নম্বর ও ২ নম্বরের অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পরিদর্শন করেন।