মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বর্তমান মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর (রউফনগর) বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর জন্মস্থান গ্রামের বাড়ী জরাজীর্ন অবহেলিত অবস্থায় পরে আছে।
এই বাড়ী মেরামত করা কারও সামর্থ নাই। বসবাস করার কেহই নাই। বিল্ডিং নোনা ধরে জানালা দরজা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তার মায়ের ব্যবহারের নলকুপটি, ল্যাটিনটি নষ্ট এবং নোংরা এবং অপরিষ্কার অবস্থায় পরে আছে।
বীরশ্রেষ্ঠের বোন জোহরা বলেন চুয়াডাঙ্গা বিজিবি এবং ঢাকা সদর দপ্তর থেকে বিজিবির উর্ধতন কর্মকর্তা এসে বলে গেছেন অল্প দিনের মধ্যে বিল্ডিং টি ভেঙ্গে নতুন করে চারপাশে দেয়াল করে বিল্ডিং করা হবে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফের বাড়ীর ঐতিহ্য ধরে রাখার জন্য তারই পাশে রয়ে গেছেন তার আদরের ছোট বোন জোহরা তাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং বিজিবির মহাপরিচালকের নিকট বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর বাড়ী মেরামত করার জন্য তারই ছোট বোন জোহরা ,হাজেরা সহ এলাকাবাসী দাবি জানান।