× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

শহীদ জিয়ার মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল

admin
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।

আজ সোমবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ওলামা দলের হাজারো নেতাকর্মী মাজার প্রাঙ্গণে উপস্থিত হন।

এছাড়া রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

পরে এসব নেতাকর্মীকে সাথে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় মাজার প্রাঙ্গণে ফাতিহা পাঠ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন বেগম জিয়া।

এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আফোরাজা আব্বাস, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..