× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেস্ক

শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
শহীদ আহসান উল্লাহ

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে এক স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সোমবার বিকেলে টঙ্গী সরকারি কলেজের মাঠে এ সভার আয়োজন করেন গাজীপুর মহানগর ছাত্রলীগ।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘ বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে স্বীকৃতি পাচ্ছে, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে তখন বিএনপি জামায়াত চক্র বাংলাদেশকে শ্রীলংকা বানানোর স্বপ্ন দেখছে। আসলে তারা বাংলাদেশের উন্নয়ন চাই না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কিন্তু তাদের এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। বাংলাদেশের জনগণ তাদের এ স্বপ্ন কোনোদিন মেনে নিবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। দিন বদলের বাংলাদেশ৷ উন্নত বিশ্বের দেশসমূহ যখন করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে তখন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবেলা করছে। ইতিমধ্যে তেরো কোটির উপর মানুষকে করোনার টিকা প্রদান করেছে

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুর নাহার ভুঁইয়া,গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..