× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচন ১৪ই মার্চ

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

প্রবীর বিশ্বাস (ননী) আগৈলঝাড়াঃ  প্রায় ২ যুগ ঝুলে থাকার পর আগামী ১৪ মার্চ বরিশালের আগৈলঝাড়া শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা পুরনে ছাত্র সংসদ নির্র্বাচনের ঘোষনায় নুতন আমেজ দেখা দিয়াছে।

আজ শনিবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, অধ্যাপক মন্ডলী, কলেজ ব্যবস্থপনা কমিটির সদস্যবৃন্দ, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, নবনির্বাচিত থানা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত সম্পাদক জাকির হোসেন পাইক ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ’র উপস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ছাত্র সংসদ নির্বাচনের কমিশনার কলেজ অধ্যাপক বিকাশ চন্দ্র বিশ্বাস।

তফসিলের ঘোষণায় খসড়া ভোটার তালিকা প্রকাশ ১১ ফেব্র“য়ারী, ভোটার তালিকায় আবেদনের শেষ তারিখ ১৪ ফেব্র“য়ারী, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ ফেব্র“য়ারী, মনোনয়ন পত্র বিতরন ১৬ ফেব্র“য়ারী, মনোনয়ন পত্র গ্রহন ও বাছাই ১৮ ফেব্র“য়ারী, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ ফেব্র“য়ারী, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২০ ফেব্র“য়ারী, নির্বাচন ১৪ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..