× Banner
সর্বশেষ
পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শহীদদের অবমাননা হয়েছে সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায়

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা। যারা বাংলার মাটিতে রাজনীতি করতে চান, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চান বা যারা দাবি করছেন বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, তাদেরকে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। যারা এই সম্মান করতে পারবেন না তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রায় ১০ কেটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমির দ্বিতল ভবনের উদ্বোধনের শেষে সময় স্থানীয় সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরে মন্ত্রী শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..