× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

শর্মিলা ১৬ বছর পর আজ অনশন ভাঙছেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরম চানু শর্মিলা ১৬ বছর পর আজ মঙ্গলবার অনশন ভাঙছেন । এর আগে গত ২৬ জুন অনশন ভাঙার ঘোষণা দিয়েছিলেন তিনি।

২০০০ সালের ২ নভেম্বর মালোম বাসস্ট্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে মনিপুরে ১০ জন নিহত হয় । ওই নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং মণিপুর থেকে ভারতীয় সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করেন শর্মিলা। তারপর থেকে নানা ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন তিনি। রাইল্স টিউব দিয়ে তাকে এতোদিন তরল পদার্থ খাওয়ানো হয়। আত্মহত্যার চেষ্টার অভিযোগে আটক করা হলেও, তার অনশন কেউ ভাঙতে পারেনি। গত ১৬ বছর ধরে জেলই তার ঘর, জেলই তার হাসপাতাল ছিল। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও অটূট ছিল তার অনশন। লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন শর্মিলা। এই লড়াইয়ের জন্যই তাকে মণিপুরের ‘লৌহ নারী’ বলে ডাকা হয়ে থাকে।

গত ২৬ জুন অনশন প্রত্যাহার করে রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত জানান ইরম শর্মিলা। তিনি বলেন, এবার থেকে অনশন নয়, রাজনীতির ময়দানে নেমে আফস্পা প্রত্যাহার নিয়ে তিনি লড়াই চালাবেন। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করে ঘর বাঁধার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শর্মিলা ইরম আজ ইম্ফলের স্থানীয় আদালতে অনশন ভাঙবেন। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর আদালত তাকে জামিন দেবে। এরপরই সমর্থকদের সামনে অনশন ভাঙবেন তিনি।

এদিকে শর্মিলার পরিবারের সদস্যরা জানিয়েছে, তারা শর্মিলাকে বাড়িতে অভ্যর্ত্থনা জানাতে প্রস্তুত শর্মিলার বড় ভাই ইরম সিংহজিৎ বলেন, আমরা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, মঙ্গলবার সে বাড়ি ফিরবে না। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তার জন্য পৃথক ঘরেরও ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..