× Banner
সর্বশেষ
ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক জানালেন ধর্মমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক পার্বত্য চট্টগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর গভীর শোক শার্শা থানা পুলিশের অভিযানে ৫০০ গাঁজা উদ্ধার বিজিবি অভিযানে ৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানালেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিং, বিমা ও অগ্রাধিকার সেবা

শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শরীয়তপুর-মাওয়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক সেলিনা আক্তার, মোঃ আলী আকবর মিয়া, রতন মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান, অনাদি চন্দ্র সরকার, রেজাউল করিম, দিলিপ কুমার বাড়ৈ, চিন্ময় কুমার রায় সহ বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহন করে।

মানববন্ধন থেকে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জানানো হয়। এছাড়াও সমাজে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ নিজ স্থান থেকে রুখে দাড়ানোর জন্য আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..