× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

শরীয়তপুর পৌরসভায় নলকূপ দেয়ার নামে টাকা আত্মসাৎ

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে গভীর নলকূপ পাইয়ে দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের মূলহোতা বাদল নির্বাচিত কাউন্সিলর সিদ্দিক চোকদারের ঘনিষ্ট জন বলে এ প্রতারণার শিকাড় হচ্ছে এলাাকাবাসী। অথচ অভিযোগের বিষয়টি উড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে কাউন্সিলর সিদ্দিক চোকদার। এ নিয়ে এলাকায় শালিশ দরবারও চলছে। মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন এটা প্রতারণা, অভিযুক্তকে পুলিশে দেওয়া উচিৎ।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন ঘুরে দেখা যায়, বাদল শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার মুক্তিযোদ্ধা খোকন শাহ’র ছেলে। গত পৌরসভা নির্বাচনে সিদ্দিক চোকদারের পক্ষে নির্বাচন করে। সিদ্দিক চোকদারের বিজয়ের পরে খোকনই তার প্রধান সহকারী হিসেবে সর্বক্ষন পাশে থাকে। সেই সুবাদে বাদল শাহ এলাকাবাসীর মধ্যে প্রচার করে সিদ্দিক কাউন্সিলর ৫টি গভীর নলকূপ বরাদ্দ পেয়েছে। গভীর নলকূপ পেতে আগ্রহীরা বাদলের সাথে যোগাযোগ করে। এ সুযোগে বাদল খেলসী এলাকার জনাব আলী সরদারের ছেলে রেজাউল করিম, লিবিয়া প্রবাসী রিপনের স্ত্রী কল্পনার সাথে ২০ হাজার টাকার চুক্তি করে ১০ হাজার টাকা অগ্রিম নেয়। একই গ্রামের ইছব ঢালীর ছেলে শুভর কাছেও টাকা চায় বাদল। টাকা দেয়ার পূর্বে মেয়রের সাথে আলাপ করে জানতে পারে পৌরসভায় কোন গভীর নলকূপের বরাদ্দ নাই।

কল্পনা ও রেজাউল করিম বলে, বাদল তাদের জানায় পৌরসভায় গভীর নলকূপ আসছে। পেতে হলে ২০ হাজার টাকা জমা দিতে হবে। ৩ মাসের মধ্যে নলকূপ স্থাপন করে দিবে। রোজার ঈদের কয়েক দিন পরে টাকা দিয়ে এখনও নলকূপ পায়নি তারা। এখন শুনছে পৌরসভায় কোন নলকূপ বরাদ্দ নাই। তাই টাকা ফেরৎ চেয়েছে তারা। বাদল দেই দিচ্ছি করে টাকা দেয় না।

শুভ ঢালী জানায়, বাদল কানার বাজারে বসে বলে সিদ্দিক কাউন্সিলরের মাধ্যমে নলকূপ আসছে। অনেকেই নলকূপ নিচ্ছে। নলকূপ নিতে ২০ হাজার টাকা লাগে। সিদ্দিক কাউন্সিলরের সাথে থাকে বাদল তাই তার সাথে আলাপ করি। তখন বাদল ২০ হাজার টাকা চায় আর বলে ১৫ দিনের মধ্যে নলকূপ আসবে। আমি টাকা দিতে উদ্দত হই। পরে বিষয়টি জানতে মেয়রের কাছে গিয়ে জানি যে, পৌরসভায় কোন নলকূপের বরাদ্দই নাই। তাই বাদলকে টাকা দেই নাই।

অভিযুক্ত বাদল বলে, আমার রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাই সুনাম ক্ষুন্ন করতে এ মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি কারও কাছ থেকে টাকা নেই নাই। তাছাড়া যারা অভিযোগ করেছে তারা আমার সামনে কেউ বলতে পারবে না যে আমাকে টাকা দিয়েছে।

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মুন্সী বলেন, ভুক্তভোগীরা আমার কাছে এসে বলে বাদল শাহ তাদের বলেছে কাউন্সিলর সিদ্দিক চোকদার পৌরসভা থেকে ৫টি গভীর নলকূপ বরাদ্দ পেয়েছে। তাই কাউন্সিলরের বরাত দিয়ে বাদল শাহ ২০ হাজার করে টাকা নিয়েছে। আমি পৌরসভায় খবর নিয়ে দেখি বর্তমানে কোন নলকূপ বরাদ্দ নাই। তাই বাদলের পিতা খোকন শাহকে ডেকে টাকা ফেরৎ দিতে বলি। এখনও টাকা ফেরৎ দেয়নি।

কাউন্সিলর সিদ্দিক চোকদার বলেন, আমার সাথে অনেকের সাথে সম্পর্ক আছে। অনেকে আমার কাছে আসে। বাদলও তেমনি একজন। কেউ আমার কাছে জিজ্ঞাসা করে টাকা দেয় নাই। এ বিষয়ে এলাকার লোকজন মেয়রের কাছেও যায়। সেখানেও প্রমান করতে পারেনি আমি নলকূপ দেয়ার নামে টাকা নিয়েছি। তবে জুন মাসে কিছু নলকূপ আসার কথা ছিল বরাদ্দ হয় নাই।

শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, বাদল শাহ পৌরসভার কোন স্টাফ বা কাউন্সিলর না। কেউ যদি বাদল শাহকে টাকা দেয় তা পৌরসভার দেখার বিষয় না। কেউ যদি বাদল শাহর বিরুদ্ধে লিখিত অভিযোগে বলে নলকূপ পাইয়ে দিতে টাকা নিয়েছে তাহলে বাদল শাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


এ ক্যটাগরির আরো খবর..