শরীয়তপুরে আব্দুর রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি ॥

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিক আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকী শরীয়তপুর জেলা সদর ও তার নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাটে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে। জেলা সদরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পাতাকা ও শোক পতাকা উত্তোলন, ও দলীয় পতাকা অর্ধমনিত করণ, কালো ব্যাজ ধারণ, আব্দুর রাজ্জাকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা জজকোর্টের পিপি মির্জা হজরত আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সাত্তার খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাত হাবিব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএ মজলিস খান, সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম আকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভিপি নুরুল আমিন কোতোয়াল, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগ আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল।

এ সময় অন্যান্যের মধ্যে পৌরসভা কাউন্সিলর রাজ্জাক মোল্যা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক ভেদরগঞ্জ-ডামুড্যা আসন থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালে কালকিনী-গোসাইরহাট নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে শরীয়তপুর-৩ ও মাদারীপুর-২, ১৯৯৬ সালে শরীয়তপুর-১, শরীয়তপুর-৩, ২০০১ সালে শরীয়তপুর-৩ ও ফরিদপুর-৫ ও ২০০৮ সালে শরীয়তপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী নিযুক্ত হন। আব্দুর রাজ্জাক বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি ছিলেন।

২০১১ সালের এই দিনে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ-ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ ৩ দিনের কর্মসূচী পালন করছে। ৩ উপজেলার ২০ ইউনিয়ন ও ৩ পৌরসভায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালী, মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনর্মিত ও মরহুম আবদুর রজ্জাকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।