× Banner
সর্বশেষ
আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

মুইজ্জু ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দিতে পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাসহ আরও অনেক বিদেশি অতিথি ঢাকায় পৌঁছেছেন।


এ ক্যটাগরির আরো খবর..