× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

শতবর্ষী মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
অনুষ্ঠানের উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী।

একইদিন (মঙ্গলবার) সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধণ করেছেন ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলু হাওলাদার। এসময় ইনষ্টিটিউশনের প্রধানশিক্ষক অসীম কুমার ওঝা, ইউপি সদস্য মান্নান হাওলাদার, কমিটির সদস্য রিপন রাঢ়ী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..