× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

শচীন কন্যাকে বিয়ের প্রস্তাব, কী শাস্তি হল সেই যুবকের?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

বিনোদন ডেস্কঃ খোদ শচীন টেন্ডুলকারকেই ফোন করে তাঁর ‘জামাই’ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল ভারতের পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেবকুমার মাইতি। জানিয়েছিল, মেয়ে সারাকে ভীষণ ভালবাসে। বিয়ে করতে চায়। কিন্তু শচীনের এক ফোনেই স্বপ্নভঙ্গ হয়েছে ‘পাগল’ প্রেমিকের। পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। কী শাস্তি হল তার?

আর পাঁচজন সাধারণ যুবতীর মতো হেনস্তার শিকার হয় সারা টেন্ডুলকারও। তারকার সন্তান হয়েও চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাঁকে। প্রতিবেশীর থেকে শচীন কন্যার ফোন নম্বর জোগাড় করে তাঁকে প্রেম নিবেদন করে দেবকুমার। বিয়ের প্রস্তাব দিতেও দ্বিধা করেনি পেশায় শিল্পী ওই যুবক। নিয়মিত ফোন করে সারাকে উত্যক্ত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শুধু তাই নয়, পাগলামি এতটাই বেড়ে গিয়েছিল যে মাস্টার ব্লাস্টারের অফিসেও ফোন করে জামাই হওয়ার ইচ্ছাপ্রকাশ করে অভিযুক্ত। অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন শচীন। শেষমেশ রোববার আন্দুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়। সোমবার বান্দ্রার জেলা ও নগরদায়রা আদালত তাকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ সারাকে বিয়ে করা তো দূর অস্ত, তাকে চোখে দেখারও সৌভাগ্য হল না এই প্রেমিকের। উলটে সারারই শহরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শ্রীঘরে থাকতে হবে দেবকুমারকে।

সারার ঘটনা মনে করিয়ে দিয়েছিল শাহরুখ খানের সুপারহিট ছবি ‘ডর’-এর কথা। যুবতীর প্রেমে পাগল হয়ে তাঁকে দিনরাত উত্যক্ত করতেন প্রেমিক শাহরুখ। একই হাল দেবকুমারেরও। গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছিল, সারাকে সে বিয়েও করতে চায়। নিজের হাতে সারার নামের ট্যাটুও বানিয়েছে। এদিকে অভিযুক্তর পরিবারের দাবি, পেশায় আঁকার শিল্পী ওই যুবক গত কয়েক মাস ধরে মানসিক অবসাধে ভুগছিল। সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়েছে সে।


এ ক্যটাগরির আরো খবর..