নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা বৈঠক তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
রোববার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে এক বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আহ্বান জানান। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ তথ্য জানিয়েছেন। বিকেলে সাড়ে চারটায় বঙ্গভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, প্রয়োজনে আবারো আমাদের ডাকবেন। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ওই সংলাপে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।
খালেদা জিয়া ছাড়াও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।