× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয় থেকে হরিণ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
লোকালয় থেকে হরিণ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয়ে এক ব্যক্তির পুকুর থেকে জীবিত একটি হরিণ শাবক উদ্ধার করেছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের ফরেষ্টারবৃন্দ।

বুধবার (৬ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে গ্রামবাসির সহায়তায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ফরেষ্টারবৃন্দ হরিণটি উদ্ধার ও অবমুক্ত করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান,গ্রামবাসির মাধ্যমে জানতে পারেন একটি জীবিত হরিণ শাবক পুকুরে ভাসতে দেখে তারা উদ্ধার করেছেন। তৎক্ষনাৎ কয়েকজন ফরেষ্টার সহ ঘটনাস্থলে হাজির হয়ে হরিণটি লোকালয় থেকে এনে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রামবাসীর উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান উদ্ধারকৃত হরিণটির বয়স অনুমান দুই বছর।  এটি ছিল মেয়ে হরিণ।

তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা মননজয় মন্ডল বলেন সকালে তারা হরিণটিকে একটি পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বনবিভাগকে সংবাদ দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ হরিণটিকে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..